'জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ'

বিজ্ঞপ্তি
দিশা আলোঘরের শিক্ষাবৃত্তি তহবিল থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল আলোঘর কার্যক্রম। এই কার্যক্রমের অধীনে শিক্ষাবৃত্তি তহবিল থেকে ৮ এপ্রিল, ২০২৬ তারিখে; ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের এমবিবিএস ছাত্র আব্দুল্লাহ, ঢাকার মিরপুরে অবস্থিত দিশা প্রধান কার্যালয় থেকে একটি বৃত্তি কর্মসূচির মাধ্যমে শিক্ষাসামগ্রী বাবদ আর্থিক সহায়তা লাভ করেন। দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষায় আগ্রহী, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন শিক্ষার্থীদের সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে আলোঘর কার্যক্রম। আব্দুল্লাহর এই সাফল্য এবং তার চিকিৎসা শাস্ত্রের শেষ পর্যায়ের পড়াশোনায় এই অনুদান একটি বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। নগদ অর্থ সহায়তা প্রদানের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন, জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব; জনাব মো. মনির হোসেন, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন) এবং জনাব মো. রাকিবুল হাসান, ব্যবস্থাপক (আলোঘর কার্যক্রম)। প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে টিকিয়ে রাখতে এবং একটি শিক্ষিত সমাজ নির্মাণে এই কার্যক্রম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে আলোঘর কার্যক্রম সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আলোঘর কার্যক্রম দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ।
শিক্ষার্থী আব্দুল্লাহকে নগদ অর্থ সহায়তা প্রদানের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব; জনাব মো. মনির হোসেন, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন) এবং জনাব মো. রাকিবুল হাসান, ব্যবস্থাপক; আলোঘর কার্যক্রম, দিশা।