'জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ'

বিজ্ঞপ্তি
“আলোঘর শিক্ষা সংস্কৃতি অনির্বাণ”

৭ এপ্রিল ২০২৬ তারিখে আলোঘর প্রকাশনা নিবেদিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান “শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ” এর ৫০তম পর্ব ধারণ করা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশেষ মাইলফলক উদযাপন উপলক্ষ্যে এক আনন্দঘন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ, জিটিভি’র (GTV)
অনুষ্ঠান বিভাগের প্রধান জনাব আদিত্য নজরুল, মার্কেটিং বিভাগের প্রধান জনাব মো. ফেরদৌস নাঈম পরাগ, অভিনেতা জনাব তুষার খান, আলোঘর কার্যক্রম এর ব্যবস্থাপক জনাব মো. রাকিবুল হাসান এবং অনুষ্ঠানের উপস্থাপক ইকবাল খন্দকার সহ অন্যান্য অতিথিবৃন্দ। তাঁদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানের উপস্থাপক জানান, তাঁর সঞ্চালনা এবং সোহেল রানার প্রযোজনায় নির্মিত “শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ” ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হয়। উল্লেখ্য, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, যা শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।