বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দিশা আলোঘর পরিদর্শন
২ জুন ২০২৬; বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মো. রওশন জামাল দিশা পরিচালিত পল্লবী আলোঘর (জ্ঞান ও তথ্যকেন্দ্র) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য আলোঘরে গড়ে তোলা মনোরম ও উপযোগী পাঠপরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।
ড. রওশন জামাল বলেন, বর্তমান সময়ে এত সমৃদ্ধ ও সুবিশাল পরিসরের পাঠাগার সত্যিই বিরল। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই জ্ঞানকেন্দ্রে পাঠকরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের বই সহজেই খুঁজে পান। তিনি পল্লবী আলোঘরকে এক কথায় “তুলনাহীন” উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ জ্ঞানভিত্তিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া তিনি দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি) এর প্রশিক্ষণ কার্যক্রম এবং ডিআইএসটি’র ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। তিনি প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
তিনি দিশা মাতৃভূমি ফ্যাশনের তৈরীকৃত বিভিন্ন পোশাক সামগ্রী পরিদর্শন করেন। তিনি দিশা’র সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনকালে দিশা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব এজিএম বদরুজ্জামান, পরামর্শক (প্রশাসন) ও জনাব মো. রাকিবুল হাসান, ব্যবস্থাপক, আলোঘর এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মো. রওশন জামাল দিশা পরিচালিত পল্লবী আলোঘর (জ্ঞান ও তথ্যকেন্দ্র) পরিদর্শন করেন; পরিদর্শনকালে দিশা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব এজিএম বদরুজ্জামান, পরামর্শক (প্রশাসন), দিশা ও জনাব মো. রাকিবুল হাসান, ব্যবস্থাপক, আলোঘর।
